আপডেট: জুলাই ১৮, ২০১৯

আপডেট:

মো: নয়ন হোসাইন (উল্লাপাড়া প্রতিনিধি):মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ । এ শ্লোগানকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৮জুলাই) সকালে সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার উমুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৯ এর শুভ উদ্বোধন করলেন ৬৫- সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া-সলঙ্গা বাসীর গণ মানুষের নেতা জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম ।
এর পর জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।উপজেলা চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে ফিরে আসে।উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ৬৫- সিরাজগঞ্জ -৪ উল্লাপাঠা-সলঙ্গার মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা মোঃ শফিকুল ইসলাম( শফি), পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মোঃ বায়েজিদ আলম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ । সভা শেষে শ্রেষ্ঠ ৭ জন মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।