২১, এপ্রিল, ২০২১, বুধবার | | ৯ রমজান ১৪৪২

ভোট গ্রহণ চলছে নোয়াখালীতে

আপডেট: মার্চ ৩১, ২০১৯

  • Facebook Share
ভোট গ্রহণ চলছে নোয়াখালীতে

আবদুর রহমান, নোয়াখালী প্রতিনিধি //নোয়াখালী বেগমগঞ্জে ৫ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হচ্ছে আজ। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। অনেক কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি একদম কম, 
এ দিকে, শনিবার সকালে প্রার্থীদের সব ধরনের প্রচারণা শেষ হয়েছে। মাঠে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিন স্তরের নিরাপত্তায় পুলিশ-আনসার সদস্যদের পাশাপাশি র‌্যাব, বিজিবি ও গ্রামপুলিশ দায়িত্ব পালন করছে। মাঠে রয়েছে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এধাপেও কয়েকটি উপজেলায় ইভিএমে ভোট নেয়া হবে।
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমেদ জানিয়েছেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ভোটের সব প্রস্তুতি শেষ। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠলে তাত্ক্ষণিক প্রত্যাহার এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।