আপডেট: জুন ২০, ২০১৯

আপডেট:

উমর ফারুক আজাদ;চকরিয়া প্রতিনিধি
চকরিয়ার বদরখালীতে আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে লাখ টাকা মূল্যের দুটি ঘর নির্মাণ করে দিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান।
গত ৭ জুন চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছনুয়া পাড়া গ্রামের আব্দুল হক ও তার পুত্র নুরুল আলমের দুটি বসতঘর আগুনে পুড়ে যায়। বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর বিষয়টি চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমানকে জানালে তিনি তাৎক্ষনিক ক্ষতিগ্রস্ত স্থান পরির্দশন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্প-২ থেকে ১৫ দিনের মধ্যে দুটি ঘর নির্মাণ করে দেন