আপডেট: এপ্রিল ৫, ২০১৯

আপডেট:

আপন আর্য্য(কালিহাতী)টাঙ্গাইল: ঢাকা থেকে প্রকাশিত জাতীয় ইংরেজী দৈনিক “দি ডেইলি নেক্সটনিউজ” পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের মাতা তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউটের প্রতিষ্ঠাতা আলেয়া বেগম তালেমন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলে ৯৫ বছর।দীর্ঘদিন যাবত তিনি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁর অবস্থার অবনতি হলে গত ৩ এপ্রিল বুধবার সকালে ঢাকার সাভারস্থ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। ৪ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১১:৩০ ঘটিকায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা।
কালিহাতী উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি ও অধ্যক্ষ পরিষদ, টাঙ্গাইলের দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের মাতার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমার নামাজে জানাযা সন্ধ্যা ৭ ঘটিকার সময় মরহুমার প্রতিষ্ঠিত তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হয়।জানাযা নামাজে কালিহাতী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আনছার আলী বিকম, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার, স্বাধীনতা শিক্ষক পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাধারন সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, অধ্যক্ষ পরিষদ টাঙ্গাইলের সহ-সভাপতি অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ হাসান আলী সরকার, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ মন্ডল, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কালিহাতী উপজেলা শাখার সাধারন সম্পাদক বাবর আলী তালুকদার, মনিরুজ্জামান খান বিএম কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মনিরুজ্জামান খান, স্বাধীনতা শিক্ষক পরিষদ কালিহাতী উপজেলা শাখার যুগ্ম সম্পাদক অধ্যক্ষ রফিকুল ইসলাম, টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহম্মেদ আব্বাসী,সাপ্তাহিক যুগধারা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক এইচএম হাবিবুর রহমান সরকার, কালিহাতী উপজেলা সাংবাদিক কল্যান ট্রাস্টের সভাপতি সাব্বির আহম্মেদ আব্বাসী, সাধারন সম্পাদক তারেক আহম্মেদ, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আখতার হোসেন খান, ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বকুল, সিংগুরিয়া লোকের পাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আকবর মাষ্টার, কালিহাতী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, কালিহাতী পৌর আওয়ামীলীগের সভাপতি মালেক তালুকদার, সাধারন সম্পাদক আলমগীর হোসেন, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানাযা নামাজ পরিচালনা করেন মাওলানা মালেক আনসারী। জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।