১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

কালীগঞ্জে দ্রব্যমুল্য বেশি রাখায় প্রায় ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

আপডেট: মার্চ ২১, ২০২০

  • Facebook Share
কালীগঞ্জে দ্রব্যমুল্য বেশি রাখায় প্রায় ২লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

জুনায়েদ হোসেন ফরহাদ/গাজীপুরঃ 

গাজীপুরের কালীগঞ্জে চাউল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেশী ও পণ্য মওজুদ রাখার অভিযোগের সংবাদ পেয়ে ২১ মার্চ  শনিবার উপজেলার কালীগঞ্জ, নাগরী, জামালপুর, দোলান বাজারসহ বিভিন্ন বাজারে পৃথক অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নিবার্হী অফিসার মো. শিবলী সাদিক ও উপজেলা সহকারী (ভূমি) মো. যুবের আলম।
উপজেলার নাগরী ইউনিয়ন এর    উলুখলা বাজার থেকে ১৩জন ব্যাবসায়ীকে বিভিন্ন পরিমানে অর্থদণ্ড দিয়ে মোট ১লাখ ৩০হাজার টাকা জরিমানা করা হয়।
এবং জামালপুর বাজারের ৪জনব্যাবসায়ীর কাছ থেকে ৩৩হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এবং দোলান বাজারের   ৩জন ব্যাবসায়ীর কাছ থেকে ৩৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 
ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেড ও উপজেলা নিবার্হী অফিসার মো. শিবলী সাদিক জানান বিভিন্ন
বাজারে অভিযান চালিয়ে ১ লাক্ষ ৯৮ হাজার টাকা নগদ অর্থদন্ড ও ২০টি মামলা দেয়া হয়েছে বলে জানিয়েছেন।