আপডেট: এপ্রিল ৫, ২০১৯

আপডেট:

ফেরদৌস অনু, বিশেষ প্রতিনিধি:আজ ০৪/৪/২০১৯ ইং সন্ধা ০৭ঃ০০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চরবাগডাঙ্গা বাজারে টেলিকম দোকানে আসামী (১) ওয়াসিম বাবু (২৫) পিতা-লোকমান হোসেন সাং মাল বাগডাঙ্গা (২) আক্তারুজ্জামান (৩২) পিতা- দাউদ আলী সাং চাকপাড়া উভয়থানা-চাঁপাই নবাবগঞ্জদ্বয়কে ১২৮টি (একশত আটাশ) রেজিষ্ট্রেশনকৃত সিমসহ আটক করা হয়। প্রতারক বাবু ও তার সহযোগী আক্তারুজ্জামানের নিকট কোন গ্রাহক সিম নিতে আসলে কৌশলে দুইবার মিশনে আঙ্গুলের ছাপ নিয়ে দুটি সিম রেজিষ্ট্রেশন করে একটি গ্রাহককে দেয়, অপরটি রনিজের নিকট রেখে দেয়। পরবর্তীতে রেজিষ্ট্রেশনকৃত সিমটি উচ্চ মুল্যে মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের নিকট বিক্রয় করে।