আপডেট: অক্টোবর ১, ২০১৯

আপডেট:

মাহমুদুল হাসান সাবিদস্টাফ রিপোর্টার
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ইইই বিভাগের ছাত্র রাকিন তাজওয়ার,প্রমা পাল ও অলিউর রহমান আকাশ তাদের ফাইনাল ইয়ার প্রজেজক্টে স্বল্প খরচে তৈরি করলেন নবজাতক শিশুদের জন্যে বেবী ইনকিউবেটর যা সময়ের পূর্বে এবং পূর্ন মেয়াদে জন্ম নেয়া শিশুদের জন্য স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট পরিমান তাপমাত্রা ও প্রয়োজনীয় বাষ্প এবং স্বাস্থ বিধি সম্মত ধুলিকনামুক্ত পরিবেশ প্রদান করতে পারে।এবং একই বিভাগের মোঃ রাকিবুজ্জামান তন্ময়,আব্দুল্লাহ আল নোমান ও পি. ডায়না চানু স্বল্প খরচে তৈরি করেছেন অন্ধেদের রাস্তা নির্দেশক স্মার্টকেন যা চলারপথে বাধা অথবা পানি থাকলে তা শনাক্ত করে ভয়েসের মাধ্যমে ব্যাবহারকারীর ইয়ারফোনে পাঠাবে। দুটি প্রজেক্টের সুপারভাইজার হিসেবে ছিলেন ইইই বিভাগের সহকারী অধ্যাপক সুরাজিত সিনহা এবং আরেক সহকারী অধ্যাপক কাজী অহিদুজ্জামান।প্রোজেক্ট দুটি ডিপার্টমেন্টের প্রজেক্ট শোকেসিং অনুষ্টানে প্রদর্শিত হয়। এতে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজরুল হক চৌধুরী, ইইই-বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মিয়া মো. আসাদুজ্জামান, সহকারী অধ্যাপক সুরজিত সিনহা, সহকারী অধ্যাপক কাজী অহিদুজ্জামান, সিনিয়র লেকচারার রহমতুল্লাহ এবং সিনিয়র লেকচারার মির্জা মো. মাহবুবুর রহমান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আইকিউএসি অতিরিক্ত পরিচালক এবং সিএসই বিভাগের প্রফেসর চৌধুরী এম. মোকাম্মেল ওয়াহিদ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. এ.এস.এম ইফতেখার উদ্দিন, এমইউ ক্যারিয়ার সেন্টার এর উপ-পরিচালক ও সহকারী অধ্যাপক মো. এমরান উদ্দিন, সহকারী অধ্যাপক সুহেল আহমেদ, অর্থনীতি বিভাগের সিনিয়র লেকচারার মোহাম্মাদ শোয়াইব প্রমুখ।উপস্থিত অতিথিরা পুরো অনুষ্ঠান ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীরা অতিথিদের বিভিন্ন প্রজেক্ট ডেমন্সট্রেশন করে দেখায়। এসময় অধ্যাপক শিব প্রসাদ সেন প্রজেক্টগুলোর ব্যাপারে তার সন্তুষ্টি প্রকাশ করেন এবং এগুলোর বাণিজ্যিক উৎপাদনের ব্যাপারে ছাত্রছাত্রীদের কাজ চালিয়ে যাবার জন্যে উৎসাহ প্রদান করেন।