২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫৩ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

আপডেট: এপ্রিল ৬, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের কোটচাঁদপুরে ২৫৩ বোতল ফেন্সিডিলসহ আটক ৪

সুমন আহম্মেদ (ঝিনাইদহ প্রতিনিধি):ঝিনাইদহে জেলার  কোটচাঁদপুরে গোপন সংবাদের ভিত্তিতে ২৫৩ বোতল ফেন্সিডিল ও তিন নারী সহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোটচাঁদপুর থানা পুলিশ।শুক্রবার দুপুরে কোটচাঁদপুর উপজেলার কাগমারী বারোমাসা মোড় থেকে তাদেরকে আটক করা হয়।কোটচাঁদপুর থানার উপ-পরিদর্শক এসআই ব্রজ বল্লভ সাধু জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাগমারী বারোমাসা নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় ৩ নারী মাদক ব্যবসায়ী সহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ২৫৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
আটককৃতরা হলেন, চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দোলবাড়িয়া গ্রামের মইনুল হোসেনের ছেলে সাকিল হোসেন (১৭), একই এলাকার অমেদুল ইসলামের স্ত্রী হাজেরা বেগম (৪০), আশরাফুল ইসলামের স্ত্রী জোছনা বেগম (৩৫), এবং ঐ এলাকার আলেখ হোসেনের স্ত্রী খাদেজা বেগম (৪০)।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ কাজী কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। পরে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।