আপডেট: এপ্রিল ৭, ২০১৯

আপডেট:

রায়পুরে ১২ তলা ভবনের ৭ম তলা থেকে পড়ে শিশুর অপমৃত্যু। লক্ষীপুর প্রতিনিধিঃ মীর মনির লক্ষীপুর জেলার রায়পুর বাজারের গাজী মার্কেট ভবনের ৭ম তলার বারান্দা থেকে পড়ে তিন বছরের শিশুর মৃত্যুবরন করেন। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি পূর্বলাছপুর গ্রামের নেয়ামত উল্লাহর মেয়ে। পরিবারের সূএে জানা যায়,দুপুরে বারান্দায় শিশুটি খেলছিল বাকি সবাই ঘুমাচ্ছিল, খেলার এক পর্যায়ে মেয়েটি ফুল ছিড়তে বেলকুনির পকেট দরজা দিয়ে বাইরে গেলে সেখান থেকে পড়ে গেলে তাৎক্ষনিক উপজেলা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষনা করেন। এ ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। রায়পুর থানার অসি (তদন্ত) সোলাইমান চৌধুরি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।