আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮

আপডেট:

বাগেরহাটে আওয়ামী লীগ নেতার পা ভাঙল নিজ দলের কর্মীরা বাগেরহাট-৪ সংসদীয় আসনের শরণখোলা উপজেলায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান বাদল জমাদ্দারকে (৫৫) পিটিয়ে পা ভেঙ্গে দিয়েছে নিজ দলের কর্মীরা। শুক্রবার রাতে উপজেলার চালরায়েন্দা-তাফালবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় যুবলীগের একটি গ্রুপ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতারা। গুরুতর আহত আওয়ামী লীগ নেতাকে প্রথমে শরণখোলা উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় ওই রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন আকনের বাসভবনে দলের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, দলের একটি গ্রুপ জামায়াত-বিএনপির সঙ্গে আতাত করে নির্বাচন ভন্ডুল করতে এ হামলা চালিয়েছে। এমনকি ওই গ্রুপের ছত্রছায়ায় থেকে হামলাকারীরা উপজেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এ ব্যাপারে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কামাল উদ্দিন আকন, সহ-সভাপতি মো. মোজাম্মেল হোসেন, এম সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মধুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেন,