২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া-মারামারি, আহত দুই

আপডেট: এপ্রিল ৯, ২০১৯

  • Facebook Share
ধোবাউড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝগড়া-মারামারি, আহত দুই

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের ভেদীকুড়া গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী ইন্নছ আলী ও রনসিংহপুর গ্রামের মাহবুব সরকারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুই জন হাতাহাতিতে লিপ্ত হলে প্রথমে ইন্নছ আলী গুরুতর আহত হয়। তারপর ইন্নছের লোকজন মাহবুবকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আটকে রাখে। আহত অবস্থায় ইন্নছকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর স্হানীয় লোকজন মাহবুবকে উদ্ধার করে  হাসপাতালে নিয়ে যায়। উল্লেখ্য কিছুদিন আগে মাদক ব্যবসার অভিযোগে ইন্নছকে ধোবাউড়া থানা পুলিশ ইয়াবাসহ আটক করেছিল।