রাজু আহাম্মেদ/চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কুতুবপুর সড়কে আলমসাধু নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধু চালক সুজন মিয়া (১৫) নামে একজন নিহত ও আলমসাধু আহরী রাসিক মিয়া (১৭) নামে একজন আহত হয়েছে।নিহত আলমসাধু চালক বদনপুর গ্রামের কোকিল মিয়ার ছেলে ও আহত আলমসাধু আহরী রাসিক একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
জানাগেছে,জেলার দামুড়হুদা উপজেলার বদনপুর গ্রামের কোকিল মিয়ার ছেলে আলমসাধু চালক সুজন ও সাইফুল ইসলামের ছেলে রাসিক গতকাল মঙ্গলবার রাত ৮ টার দিকে মুন্সিপুর থেকে বাড়ি বদনপুর ফেরার পথে কার্পাসডাঙ্গা – কুতুবপুর সড়কে কার্পাসডাঙ্গা খ্রীষ্টান গোরস্থানের কাছে পৌছালে চালক আলমসাধুর নিয়ন্ত্রন হারিয়ে ফেল্লে আলমসাধু উল্টে রাস্তার পার্শবর্তী খাদের বাশঁ ঝাড়ে গিয়ে পড়ে।ঘটনাস্থলেই চালক সুজন মিয়া নিহত হয়। ও আলমসাধু আহরী রাসিক মিয়া গুরুত্বর আহত হয়। পথচারীরা রাস্তার উপর লাশ পড়ে থাকতে দেখে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে খবর দেয়।খবর পেয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদ, এ এস আই আবুল কাশেম, এ এস আই শাহজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আলমসাধু আহরী আহত রাসিক মিয়াকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।খবর পেয়ে নিহত সুজন মিয়ার পিতা ঘটনাস্থলে ছুটে আসে এবং নিহত সুজন মিয়াকে করিমন যোগে নিজ গ্রামে বদনপুরে নিয়ে যায়।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আসাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, দূর্ঘটনা ও ঘটনাস্থলের আলামত দেখে ধারনা করা হচ্ছে চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলার কারনেই এ দূর্ঘটনা ঘটেছে।আহত রাসিক মিয়াকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিহতের পরিবারের পক্ষ থেকে কোন বাদি না থাকায় নিহত সুজন মিয়ার মরদেহ নিহতের পিতার নিকট হস্তান্তর করা হয়েছে।