আপডেট: এপ্রিল ৩০, ২০১৯

আপডেট:

লালমোহন উপজেলা প্রতিনিধি মোঃ রিপন
ভোলার লালমোহনে অবৈধভাবে সড়ক ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি। সোমবার দুপুরে পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ অভিযান পরিচালনা করেন ইউএনও। এসময় বেশ কিছু ফুটপাতের দোকান উচ্ছেদ ও কয়েকজনকে জরিমানা করা হয়।
এছাড়াও অটো রিক্সা, বোরাক, টমটম ও বাস চালকদের বাজারের ভিতর গাড়ী পার্কিং না করার জন্য নির্দেশ দেন ইউএনও হাবিবুল হাসান রুমি।
এসময় উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবীর, সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান খন্দকার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হাজী জুলফিকার মিয়া, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্দ