আপডেট: এপ্রিল ১৮, ২০১৯

আপডেট:

এস.এম শিহাব
হরিনাকুণ্ডু ঝিনাইদহ প্রতিনিধিঃ ফেনীর সোনা গাজী উপজেলার মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফী ধর্ষণের ও তার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই স্লোগানে ঝিনাইদহের হরিণাকু-ুতে মানববন্ধন করেছে হরিণাকু-ু মানবাধিকার কমিশন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা দোয়েল চত্ত্বর মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার প্রচুর সংখ্যক সাধারণ মানুষ অংশ গ্রহণ করে। এ সময় রাফী ধর্ষণকারী ও তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবীতে বক্তব্য রাখেন উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মসলেম উদ্দীন, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, হরিনাকুণ্ডু থানার এস.আই জিয়াউল হক, মানবাধিকার কমিশন হরিণাকুণ্ডু শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ, সহ সাধারণ সম্পাদক শামসুল আলম টুকু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডাক্তার মীর ইসরাইল হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ সাধু খা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফীর ধর্ষক ও পুড়িয়ে হত্যাকারী মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ-উ-দৌলা সহ এ ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে ধর্ষণ ও হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদ্বন্ডের দাবী জানান।