আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮

আপডেট:

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে বি এন পি প্রার্থীর পক্ষে জনসংযোগ। নোয়াখালী ৩ আসনের ধানের শীষের প্রার্থী বরকত উল্লাহ বুলু এর পক্ষে আজ বিকাল ৩ ঘটিকা হতে আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মিয়াপুর জনসংযোগে বিপুল মানুষের সমাগম ঘটে। গনসংযোগে উপস্থিত ছিলেন ৪নং আলাইয়ারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি সহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। জনসংযোগ করার সময় বিএনপি প্রার্থীর পক্ষে নেতারা মনে করেন এবারের নির্বাচনে তাদের জয় হবে। জনগন বিএনপি উপর আস্থাশীল। এবং এবার বিএনপি জয়ী হলে নোয়াখালী বাসীর ভাগ্য পাল্টাবে। এবং নোয়াখালী সার্বিক উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তারা।