৭, আগস্ট, ২০২০, শুক্রবার | | ১৭ জ্বিলহজ্জ ১৪৪১

বাউফলে বাহেরচর বাজার নদি ভাঙ্গনের ঝুঁকির মুখে

আপডেট: এপ্রিল ২১, ২০১৯

  • Facebook Share
বাউফলে বাহেরচর বাজার নদি ভাঙ্গনের ঝুঁকির মুখে

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১নং কাছিপাড়া ইউনিয়ন বহেরচর বাজার সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত ঐতিহ্যবাহী বাজারটির পশ্চিম পার্শের সামান্য চরটি থেকে এক শ্রেনীর অসাধু মাটি ব্যবসায়ীরা রাতের আধারে মাটি কেটে নিয়ে ইটের ভাটায় বিক্রি করে হুমকির মুখে ফেলে দিচ্ছে বাজারটিকে।

কয়েক বার বাউফল থানায় অভিযোগ করেলে স্হানীয়রা ২/৩ বার পুলিশ অবৈধ শ্রমিকদের ধরে নিয়ে গেলেও অজ্ঞাত কারনে ছেরে দিয়েছে।

স্হানীয়দের দাবি অবৈধ ব্যাবসায়ীদের কবল থেকে বাজারটি রক্ষা করার জন্য স্হানীয় নেতৃবৃন্দের এবং পুলিশ প্রশাশনের হস্তক্ষেপ করা অতিব জরুরী। না হয় এক সময় বাজারটি নদী গর্বে বিলিন হয়ে যাবে।

স্হানীয়রা প্রতিবাদ করলেও ব্রীকফিল্ট মালিকরা আমলে নিচ্ছেনা উপরন্তু ভুমির মালিকদের বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসিতেছে বলে এ প্রতিবেদক জানায়।

বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বাউফল থানার কর্ম-কর্তাদের হস্তক্ষেপ কামনা করছে ভূক্তভূগি পরিবার গুলো। যাতে অবৈধ মাটি কাটা বন্ধ হয় তার দৃষ্টি আকর্ষন করছে কাছিপাড়া ইউনিয়ন বাসী।