২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৫ জুয়ারির জরিমানা

আপডেট: এপ্রিল ২৩, ২০১৯

  • Facebook Share
রাণীনগরে ভ্রাম্যমান আদালতে ৫ জুয়ারির জরিমানা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তাস জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়ারিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার সন্ধ্যায় রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল মামুন এ জরিমানা প্রদান করেন।

অর্থদন্ড প্রাপ্তরা হলেন, উপজেলার পারইল গ্রামের এছাহকের ছেলে শাহীন (২০) ও সাদ্দাম হোসেন (১৮), মোস্তফার ছেলে শুভ (২০), বায়োজিতের ছেলে ফিরোজ (১৮), রমজানের ছেলে বাদল (১৮)। তাদের প্রত্যেককে ২শ টাকা করে জরিমানা প্রদান করা হয়।

রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম জানান, সোমবার বিকেলে বিশেষ অভিযানে উপজেলার পারইল থেকে ৫ জনকে তাসের জুয়ার বোর্ড থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তাদের প্রত্যেককে ২শ টাকা করে জরিমানা করে ছেড়ে দেয়া হয়।