আপডেট: জুন ১৬, ২০২০

আপডেট:

মোঃ ইলিয়াস আলী, নিজস্ব প্রতিবেদকঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে একই দড়িতে গলায় ফাঁস দিয়ে অাত্মহত্যা করেছে স্বামী-স্ত্রী ৷
মঙ্গলবার ১৬ জুন সকালে জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পারবর্তীপুর (বিরাশী) গ্রামে এমন ঘটনা ঘটেছে বলে জানা গেছে ৷
স্থানীয়দের বরাতে জানাগেছে, জেলার রানীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের চাপোর পার্বতীপুর(বিরাশী) গ্রামের মৃত শেট কুমারের ছেলে বিপুল চন্দ্র(২৩) ও তার স্ত্রী একি দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বিপুল কুমারের স্ত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। তারা গত এক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন।
বেবীতারা জানায়, বিপুল ও তার স্ত্রীর লাশ তাদের নিজ শয়ন কক্ষ থেকে উদ্ধার করেছে রানিশংকৈল থানা পুলিশ।
রাণীশংকৈল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।