২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

লালমনিরহাটে ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: এপ্রিল ২৩, ২০১৯

  • Facebook Share
লালমনিরহাটে ধান ক্ষেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ধান ক্ষেত থেকে মিজানুর রহমান (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মান্নানের চৌপতি এলাকায় নিজ বাড়ির পাশে ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মিজানুর ওই এলাকার মৃত শামছুল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাজারে গিয়ে রাতভর বাড়ি ফিরেনি মিজানুর রহমান। সকালে স্থানীয়রা ধান ক্ষেতে গেলে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়। 
দুর্বৃত্তরা গলা চেপে শ্বাসরোধে হত্যা করে মিজানুরের মরদেহ ধান ক্ষেতে ফেলে রেখে পালিয়েছে বলে ধারনা করছেন স্থানীয়রা। 

আদিতমারী থানার (ওসি) মাসুদ রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।