১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

নীলফামারীর ৩৫ জন চীন ফেরত এর মধ্যে ৩৪ জনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন

আপডেট: মার্চ ১৩, ২০২০

  • Facebook Share
নীলফামারীর ৩৫ জন চীন ফেরত এর মধ্যে ৩৪ জনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন

মোঃ নাঈম শাহ্, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ৩৫ জন  চীন ফেরত এর মধ্যে ৩৪ জনের হোম কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে অনেক আগেই এবং নিজ বাড়িতে  একজন হোম কোয়ারেন্টাইনে রয়েছে জানিয়েছে জেলা স্বাস্থ বিভাগ। কোয়ারেন্টাইন সম্পন্ন ৩৪ জন স্বাভাবিক জীবনযাপন করছে এবং তারা সবাই আশঙ্কা মুক্ত রয়েছে। বাকি একজন চলতি মার্চ মাসের ০১ তারিখে চীন থেকে আসা জেলার জলঢাকা উপজেলার ২১ বছর বয়সী এক যুবক। তাকে কোয়ারেন্টাইনে রাখার সময় পার আজ শুক্রবার সহ হয়েছে ১২ দিন। এখন পর্যন্ত তার মধ্যে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে থাকা ঐ যুবক সুস্থ আছে বলে জানায়। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে জানা যায়, গেল বছরের ১লা ডিসেম্বর থেকে চলতি বছরের ১ মার্চ পর্যন্ত জেলার ছয় উপজেলায় চীন থেকে ফেরত আসার সংখ্যা ৩৫ জন। তাদের মধ্যে সদরে ০৮ জন, সৈয়দপুর উপজেলার ০৪ জন , ডোমার উপজেলার ০৮ জন, ডিমলা উপজেলার ০৬ জন, জলঢাকা উপজেলায় ০৬ জন এবং কিশোরীগঞ্জ উপজেলার ০৩ জন রয়েছেন। ৩৫ জনের মধ্যে গত বছরের ১ ডিসেম্বর চীন থেকে বাড়িতে এসেছিল ০১ জন, জানুয়ারী মাসে ১৩ জন, ফেব্রুয়ারী মাসে ২০ জন এবং চলতি মার্চ মাসে ০১ জন। সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন জানান, স্বাস্থ্য কর্মীরা চিন থেকে আসা এসব ব্যক্তির নিয়মিত দেখা শোনা  খোজ খবর নিচ্ছেন। করোনা আক্রান্ত দেশ থেকে আসা মানুষদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের নিজ বাড়ির একটি ঘরে থেকে তাদের নিয়মিত স্বাস্থ পরীক্ষা করা হচ্ছে এবং ওই সময়ের মধ্যে তাদের পরিবারের সদস্যরা তাদের সংস্পর্শে আসবেন না। এছাড়া তিনি আরো জানান, এ ছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে আমরা প্রস্তুত রয়েছি। করোনা প্রতিরোধে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ৫০ বেড প্রস্তুত রাখা হয়েছে। জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী বলেন, আপাতত জনসমাগম ঘটে এমন সব অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে। এমনকি নীলফামারী সদরের দারোয়ানি মেলা বন্ধ করে দিতে বলা হয়েছে। এছাড়া দেশের বাহিওে আসা ব্যাক্তিদের তথ্যেও জন্য তথ্যকেন্দ্র খোলা হয়েছে।