২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

রাকিব হত্যামামলার এজাহারভ’ক্ত ৩ আসামীকে জেলহাজতে প্রেরন করেছেন আদালত

আপডেট: এপ্রিল ২৪, ২০১৯

  • Facebook Share
রাকিব হত্যামামলার এজাহারভ’ক্ত ৩ আসামীকে জেলহাজতে প্রেরন করেছেন আদালত

আবু রায়হান. দশমিনা প্রতিনিধি: উপজেলার চাঞ্চ্যাল্যকর ছাত্রলীগ নেতা রাকিব হত্যামামলার এজাহারভ’ক্ত ৩ আসামীকে জেলহাজতে প্রেরন করেছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর বুধবার মামলার প্রধান আসামী আব্দুর রব মৃধা, ৩ নম্বর আসামী শাহ আলম সিকদার এবং ৬ নম্বর আসামী বকু ভ’ইয়া দশমিনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মোঃ আশিকুর রহমানের আদালতে আসামীরা জামিন প্রার্থনা করলে আদালত তাদের জেল হাজতে প্রেরনের র্নিদেশ দেন। এর আগে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল হাসান (রাকিব) হত্যা মামলার বাদী মোঃ আব্দুস সাত্তার মাষ্টারকে মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গত ১০ মার্চ তিনি দশমিনা থানায় একটি সাধারন ডায়রী করেছিলেন। উল্লেক্ষ্য গত বছরের ১৯ সেপ্টেম্বর ছাত্রলীগ নেতা রাকিবকে কুপিয়ে হত্যা করে আব্দুর রব গংরা। এঘটনায় রাকিব হত্যাকারীদের বিচার দাবীতে উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক সংগঠন অব্যাহতভাবে মিছিল মিটিং মানববন্ধন, প্রতিবাদ সভা, সমাবেশ পালন করছেন স্থানীয় বিভিন্ন শ্রেনী পেষার মানুষ।