আপডেট: এপ্রিল ২৫, ২০১৯

আপডেট:

ধোবাউড়া প্রেসক্লাবের পাঠাগার ও মিলনায়তন সম্পাদক ও ডিজিটাল আন্তর্জাতিক মানবাধিকার ফাউন্ডেশনের ধোবাউড়া উপজেলা শাখার সাধারন সম্পাদক সাংবাদিক ফজলুল হককে আজ ১১ টার সময় ধোবাউড়া হাসপাতাল মোড়ে সন্ত্রাসীরা খুন করার উদ্দেশ্যে নির্মম ভাবে মারপিট করে গুরুতর আহত করে। এসময় তারা সঙ্গে থাকা একটি মোবাইল ফোন, ৫০ হাজার টাকা ও গলার স্বর্নের চেইন ছিনিয়ে নিয়ে যায়। তাৎক্ষনিক আশ পাশের লোকজন এসে গুরুতর আহত সাংবাদিক ফজলুল হককে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ সময় সন্ত্রাসীরা অস্ত্র উচু করে ত্রাস সৃষ্টি করে প্রাণ নাশের হুমকী প্রদর্শন করে। বর্তমানে ফজলুল হক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। প্রত্যক্ষদর্শীরা জানান মাষ্টার মেডিকেল হলের সামনে থেকে ফজলুল হককে ডেকে নিয়ে পাশের রাস্তায় সন্ত্রাসী রতন, কামরুল, ওবায়দুল, করিম, সোহেল,আনোয়ার গংরা এ হামলা করে। এ ঘটনায় ধোবাউড়া প্রেসক্লাব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এ নিয়ে ধোবাউড়া উত্তেজনা বিরাজ করছে।