২২, এপ্রিল, ২০২১, বৃহস্পতিবার | | ১০ রমজান ১৪৪২

ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

আপডেট: মার্চ ২৬, ২০১৯

  • Facebook Share
ধোবাউড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

মহান স্বাধীনতা দিবস ২০১৯ উপলক্ষে ধোবাউড়া স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ময়মনসিংহ ১ আসনের মাননীয় এমপি মিঃ জুয়েল আরেং। এসময় ধোবাউড়া উপজেলা প্রশাসন, আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগন পুস্পস্তবক অর্পণ করেন।
সকাল ৯টায় ধোবাউড়া খেলার মাঠে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সম্মিলিত কুচকাওয়াজ, শারীরিক কসরত প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সম্মিলিত কুচকাওয়াজ পরিচালনা করেন এসআই আনোয়ার চিশতি।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাফিকুজ্জামান, এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা তানিয়া মুন, অফিসার ইনচার্জ শওকত আলম পিপিএম, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এয়াকুব আলী খান, অধ্যক্ষ হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল খান প্রমুখ