১৯, আগস্ট, ২০২০, বুধবার | | ২৯ জ্বিলহজ্জ ১৪৪১

আমি সাত কলেজের পক্ষে বললেন ঢাবি শিক্ষক আ.ক.ম জামাল

আপডেট: জুলাই ২২, ২০১৯

  • Facebook Share
আমি সাত কলেজের পক্ষে বললেন ঢাবি শিক্ষক আ.ক.ম জামাল


ঢাবি প্রতিনিধিঃ
সোমবার (২২ জুলাই) সকাল ১০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে ফ্যাকাল্টির ফটক তালাবদ্ধ করে অবস্থান করা শিক্ষার্থীদের সাথে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ.ক.ম জামালের সাথে কথা-কাটাকাটি হয়। আ.ক.ম জামাল শিক্ষার্থীদেরকে ফটকের তালা খুলে দেয়ার জন্য চাপ সৃষ্টি করেন  কিন্তু শিক্ষার্থীরা তালা খুলে না দেয়ায় তাদেরকে শিবির বলে আখ্যায়িত করেন। তার এই কথায় ক্ষুব্ধ হয় শিক্ষার্থীরা। ভুয়া ভুয়া স্লোগানে পরিবেশ উত্তাল হয়ে পরে। কথা কাটাকাটির এক পর্যায়ে অধ্যাপক আ.ক.ম জামাল স্পষ্ট ভাষায় ঘোষনা করেন, আমি সাত কলেজের পক্ষে এবং কথাটি তিনি কয়েকবার পুনরাবৃত্তি করেন। তখন উপস্থিত শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন এবং স্লোগান দিতে থাকেন “সাত কলেজের টিচার-  ঢাবি ছাড়, ঢাবি ছাড়” ” পদত্যাগ,পদত্যাগ”পরিস্থিতি বেশি উত্তাল হলে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের সস্মানিত চেয়্যারম্যান অধ্যাপক ড. ফেরদৌস হোসেন বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের অভিযোগ শুনেন। তখন আ.ক.ম জামালকে সড়িয়ে নেয়ার জন্য  শিক্ষার্থীরা অধ্যাপক ফেরদৌস স্যারকে অনুরোধ করেন। উল্লেখ্য গতকালকেও আ.ক.ম জামালের সাথে শিক্ষার্থীদের ঝামেলা হয়। এবং আন্দোলনকারীদের দেয়া দুটো তালা ভেঙে ফেলার অভিযোগ পাওয়া যায়।