আপডেট: নভেম্বর ১৪, ২০১৮

আপডেট:

বিশেষ প্রতিনিধি, সন্দ্বীপ ।
বরাবর
উপজেলা নির্বাহি কর্মকর্তা
সন্দ্বীপ, চট্টগ্রাম
বিষয়ঃ ফরম পিলাপের অতিরিক্ত টাকা ফেরত দেওয়া প্রসঙ্গে।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, আমরা নিন্ম স্বাক্ষর কারী কার্গিল সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০১৯ সালের এস এস সি পরিক্ষার্থী। গত ০২/১১/১৮ ইং তারিখে আমাদের নির্বাচনী পরিক্ষার ফলাফল ঘোষনা করা হয় এবং ১০/১১/১৮ তারিখের মধ্যে আমরা যারা উত্তীর্ণ হয়েছি তাদের কে ফরম পিলাপ বাবদ ৩৫০০ টাকা জমা দিতে বলা হয়। আমরা সে অনুযায়ী ২/৩ দিনের মধ্যে ৩৫০০ টাকা জমা দিই। কিন্তু পরোক্ষনে আমরা জানতে পারি সন্দ্বীপের প্রায় সকল বিদ্যালয়ে ফরম পিলাপ বাবদ ১২০০-১৩০০ টাকা করে নিয়েছে। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়ে আমরা দায়িত্ব রত প্রধান শিক্ষক জনাব সাইফুল স্যারকে জিজ্ঞাসা করিলে তিনি আমাদের বলেন, তোমাদের এ অতিরিক্ত টাকা ফেরত দিতে হলে তোমরা এস এস সি পরিক্ষায় অংশ গ্রহন করতে পারবেনা ।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা বোর্ড কর্তৃক প্রদত্ত ফি বাদে আমাদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার জন্য আপনার সুদৃষ্টি কামানা করছি।
বিনীত নিবেদক
১। ইমন হোসেন
২। ফয়সাল
৩। নাজমুল হোসেন
৪। এমরান হোসেন
৫। রিয়াজ উদ্দিন
৬। তাজুল ইসলাম
৭। রিয়া বেগম
৮। নাজমুল আকতার শোভন
৯। নাছরিন বেগম