আপডেট: মে ৩, ২০১৯

আপডেট:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপির)টাঙ্গাইল জেলা শাখার কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল ৫ টায় জেলা ছাত্রদলের যৌথ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফি ইথেন এবং সভা পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক ভারপ্রাপ্ত ভিপি নুরুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এড ফরহাদ ইকবাল।
সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সম্পাদক ও সাবেক জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জল সহ জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
সভায় সকলের সিদ্ধাত মোতাবেক,রানা আহমেদ কে সভাপতি করে এবং হাসান আলী কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন করেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সালেহ মোঃ শাফি ইথেন ও সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত ভিপি নুরুল ইসলাম।
নব নির্বাচিত কমিটির সহ সভাপতি নাবিল শাহরিয়ার নাহিদ বলেন, এম এম আলী কলেজ শাখা ছাত্রদল রানা ভাইয়ের নেত্রীত্রে রাজপতে ছিল,আছে,থাকবে ইনশাআল্লাহ, খালেদা জিয়ার মুক্তির আন্দোলন সহ কেন্দ্র ঘোষিত দলীয় প্রতিটা কর্মসূচি সফল ভাবে পালন করবে সরকারী এম এম আলী কলেজ ছাত্রদল।সেই সাথে তিনি, টাঙ্গাইল জেলা ছাত্রদল কে ধন্যবাদ জানান।