আপডেট: জুলাই ১১, ২০১৯

আপডেট:

রংপুর বিভাগের মধ্যে প্রথম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হতে যাচ্ছে দিনাজপুরে। এজন্য দিনাজপুর সদর উপজেলার সুন্দরবন মৌজায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) ৮৭ একর জমি হস্তান্তর করেছে দিনাজপুর জেলা প্রশাসন। মোট তিনশ’ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হওয়ার কথা রয়েছে। জানা যায়, যেহেতু এটি কৃষিভিত্তিক এলাকা। কৃষিভিত্তিক এলাকার কথা বিবেচনা করেই এখানে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, কৃষি প্রক্রিয়াজাতকরণ, হালকা ইঞ্জিনিয়ারিং, গার্মেন্টস ও টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল কারখানা প্রতিষ্ঠা করা হবে। এছাড়া যেহেতু দিনাজপুরে সম্প্রতি একটি মূল্যবান লোহার খনি পাওয়া গেছে, সেহেতু এই লোহার খনির ওপর ভিত্তি করে এখানে লোহা ও স্টিল কারখানা স্থাপন করা হবে। দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দিনাজপুর জেলায় বেকারত্বের হার বেশি। এদেশের মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া এবং বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাছাড়া দিনাজপুর অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে উত্তরবঙ্গের শিল্পায়ন ঘটবে এবং সহজ শ্রম পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। দিনাজপুরে হিলি স্থলবন্দর ও প্রস্তাবিত বিরল স্থলবন্দর রয়েছে। এছাড়া পঞ্চগড়ে রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দর। দিনাজপুরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে এখানকার উৎপাদিত পণ্য সহজে এসব স্থলবন্দর দিয়ে ভারতে রফতানি করা সহজ হবে। ইউসুফ আলী চিরিরবন্দর, দিনাজপুর