আপডেট: মে ৫, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম, বিরামপুর, (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর করা হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাকিল মাহামুদসহ কর্তৃপক্ষের নিকট প্রধান অতিথি হিসাবে নতুন অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় স্হায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক এমপি।
এসময় নতুন অ্যাম্বুলেন্স ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুর রহমান লিটনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন অ্যাম্বুলেন্সটি প্রায় সময় বিকল হয়ে থাকার কারণে স্হানীয় সংসদ সদস্য নতুন অ্যাম্বুলেন্স দেওয়ার আশ্বাস দেন। তিনি এই বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর কাছেও তুলে ধরেন। তাঁর এই প্রচেষ্টায় নতুন অ্যাম্বুলেন্স পায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি।