২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

আপডেট: মে ৭, ২০১৯

  • Facebook Share
সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত

আনিস সেখ (রাজবাড়ী প্রতিনিধি)   ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড সংলগ্ন পদ্মার মোড় এলাকায় সোমবার সন্ধ্যা ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় সঞ্জয় রায় (৩২) নামের এক যুবক নিহত হন। তিনি গোয়ালন্দ পৌর এলাকার ২ নং ওয়ার্ডের নগর রায়ের পাড়ার ফটিক রায়ের ছেলে। পেশায় একজন পোল্ট্রি হ্যাচারীর শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, সঞ্জয় পদ্মার মোড় এলাকা দিয়ে বাইসাইকেল চালিয়ে মহাসড়ক পার হওয়ার সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী সুবর্ণ রাজমহল নামের একটি লোকাল বাস তাকে সজোরে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট ওয়াহিদুল ইসলাম ঘটনা নিশ্চিত করে জানান, চালক বাসটিকে দৌলতদিয়া ঘাটে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা বাসটিকে জব্দ করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।