আপডেট: নভেম্বর ১০, ২০১৯

আপডেট:

জি এম শরীফ
হাইমচর উপজেলার সর্বাধুনিক শিশু শিক্ষা প্রতিষ্ঠান হাইমচর আইডিয়াল স্কুলে জমকালো মনোমুগ্ধকর আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ উদযাপিত হয়েছে। ১২ রবিউল আউয়াল বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ এর বিলাদাত দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ এ আলোচনা সভা ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করেছে। এতে সকল শিক্ষার্থীরা উৎফুল্ল মনে বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করলে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।
রবিবার (১০ নভেম্বর) সকাল ১০ টায় স্কুলের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তাজুল ইসলাম ভুঁইয়ার সভাপতিত্বে ও স্কুল শিক্ষক মাছুম বিল্লাহ’র পরিচালনায় রাসূল সাঃ এর জীবন ও কর্ম বিষয়ে বক্তব্য রাখেন স্কুলের অভিভাবক মোঃ আব্দুল মান্নান গাজী, ধর্মীয় শিক্ষক মাওলানা মোঃ জুনায়েদ সিদ্দিক রাসেল, মাওলানা আব্দুস সালাম, স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র সবুজ হোসেন, সাব্বির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও মিলাদ পাঠসহ দোয়া শেষে তবারক বিতরণ করা হয়।