২৪, আগস্ট, ২০২০, সোমবার | | ৫ মুহররম ১৪৪২

জাককানইবিতে ৩৭ দিনের লম্বা ছুটি

আপডেট: মে ৯, ২০১৯

  • Facebook Share
জাককানইবিতে ৩৭ দিনের লম্বা ছুটি

মোঃ হুমায়ুন কবির টুটুল, ত্রিশাল প্রতিনিধি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ৩৭ দিনের লম্বা ছুটি। গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে আগামী ১২ মে (রবিবার) থেকে ১৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত সকল প্রকার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। একিসাথে বন্ধের সময় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হুমায়ুন কবীর বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রীষ্মকালীন অবকাশ, বৌদ্ধ পূর্ণিমা, পবিত্র রমজান, শব-ই-ক্বদর, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিশ্ববিদ্যালয় আগামী আগামী ১২ মে রবিবার থেকে ১৩ জুন বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। তবে ক্লাস বন্ধ থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলবে ৩০ মে পর্যন্ত ।

প্রসঙ্গত, নির্ধারিত বন্ধ শুরু হওয়ার আগে ১০ ও ১১ মে (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় ক্যাম্পাস বন্ধ হচ্ছে দুই দিন আগেই। আবার একইভাবে ১৪ ও ১৫ জুন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় বিশ্ববিদ্যালয় চালু হবে ১৬ জুন (রবিবার)। সে হিসেবে সর্বমোট ৩৭ দিনের ছুটি পাবে শিক্ষার্থীরা।