আপডেট: মে ১২, ২০১৯

আপডেট:

মেহেদি হাসান রনি,(ঢাকা):চলতি রমজানে মাংস ব্যাবসায়ীরা যেন অতিরিক্ত মুনাফা অর্জনের লক্ষে সাধারন জনগকে বাড়তি চাপে ফেলে মাংসের দাম বৃদ্ধি করতে না পারে সেই লক্ষেই ঢাকার সিটি কর্পোরেশন গুলো রমজানের আগেই মাংসের দাম নির্ধারণ করে দিয়েছিল। সেক্ষেত্রে গরুর মাংস কেজি প্রতি ৫২৫ টাকা, খাসি কেজি প্রতি ৭৫০ টাকা ও ছাগল কেজি প্রতি ৬৫০ টাকা। রমজানে রাজধানীর ফার্মগেট,কারওয়ান বাজার সহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় মাংস ব্যাবসায়ীরা সিটি কর্পোরেশন এর নির্ধারিত মুল্যে মাংস বিক্রি করছে।এছাড়া সুপার সপ আগোরা তেও এ নির্ধারিত মুল্যে চলছে মাংস বিক্রি। তবে রাজধানীর কিছু ছোট মাংস ব্যাবসায়ীরা মানছেনা এ দাম। তারা নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছে মাংস।