আপডেট: মে ১২, ২০১৯

আপডেট:

আপন আর্য্য(কালিহাতী)প্রতিনিধি:টাঙ্গাইলের কালিহাতীতে রোববার বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে এদিন সকালে উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।
আলোচনা সভা শেষে ৭০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।