আপডেট: মে ১২, ২০১৯

আপডেট:

মিশকাতুর রহমান রিপন, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে কবুতরের টং পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মনোআরা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। রবিবার ভোর রাতে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামে এ মৃত্যুর ঘটনাটি ঘটে।
জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলার মিরাট উত্তরপাড়া গ্রামের সুকুর খাঁ’র স্ত্রী মনোআরা বেগম বাড়ির কবুতরের ধং (ঘর) পরিষ্কার করতে মই দিয়ে উপরে উঠে। এ সময় একটি বিদ্যুতের তারের সাথে স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দুকুর রহমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।