পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু
আপডেট:
রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকেল ৪ টায় উপজেলার বিড়ালদহ মাজার এর কাছে ঢাকা-রাজশাহী মহাসড়কে এদুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রলীগ নেতা হলেন, তাহেরপুর পৌরসভার ফকিরপাড়া মহল্লার বিদিল আহম্মেদের ছেলে রিফাত কাইছার রাজু (২৬) সে তাহেরপুর পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক