২০, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১ মুহররম ১৪৪২

বিরামপুরে মা ছেলেসহ ৩ মাদক কারবারী আটক

আপডেট: জুন ১, ২০১৯

  • Facebook Share
বিরামপুরে মা ছেলেসহ ৩ মাদক কারবারী আটক

জাকিরুল, বিরামপুর প্রতিনিধি// দিনাজপুরের বিরামপুরে ১ কেজি গাঁজা ও ২৫ পিছ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, উপজেলার কাটলা ইউনিয়নের বেনীপুর গ্রামের বাদসা মিঞার স্ত্রী পেয়ারা বেগম (৪২) ও তার ছেলে সোহেল রানা (২২) এবং নবাবগঞ্জ উপজেলার সাঁকোপাড়া গ্রামের আঃ সোবহানের ছেলে মোতালেব হোসেন (২২)।


ওসি জানান, শনিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাটলা ইউপির বেনীপুর নামক স্হানে ১ কেজী গাঁজা ও ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ পেয়ারা বেগম তার ছেলে সোহেল রানা ও মোতালেব কে আটক করা হয়।
ওসি মনিরুজ্জামান আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পৃর্বক শনিবার দুপুরে দিনাজপুর কোর্টে প্রেরণ করেন বলে জানান।