২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

রাস্তার বেহাল দশায় ভোগান্তি পোহাচ্ছেন অসংখ্য রোগী ও জনগণ

আপডেট: নভেম্বর ২০, ২০১৮

  • Facebook Share
রাস্তার বেহাল দশায় ভোগান্তি পোহাচ্ছেন অসংখ্য রোগী ও জনগণ

 

 মো. আশিক প্রামানিক (পীরগঞ্জ প্রতিনিধি): রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের মাদারগঞ্জ-শানেরহাট-বড়দরগাহ সড়কের মাদারগঞ্জ থেকে ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত চার কিলোমিটার রাস্তার বেহাল দশার কারণে ভীষণ কষ্ট পেতে হচ্ছে গাইবান্ধা ও রংপুরের পাঁচ উপজেলার দুই সহস্রাধীক রোগীকে।
গাইবান্ধা থেকে পলাশবাড়ী হয়ে রংপুরে যেতে বেশি সময় লাগে। আর সাদুল্লাপুর-মাদারগঞ্জ-বড়দরগাহ দিয়ে রংপুর যেতে প্রায় ১২ কিলোমিটার রাস্তা কম হয়। আর এই রাস্তাটি ব্যবহার করে থাকেন গাইবান্ধার অ্যাম্বুলেন্স চালকরা। তাই অসুস্থ্য রোগীদের কথা চিন্তা করে দ্রুত এই বেহাল রাস্তার প্রশস্থতা বাড়িয়ে পুনঃপাকাকরণ করার দাবি করেছেন ভুক্তভোগীরা।
মিঠিপুরের  এই ৪ কি.মি. রাস্তার বেহাল দশার কারণে বাস, মাইক্রোবাস, রিকসা-ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইকসহ অন্যান্য যানবাহনে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে গাইবান্ধা সদর, সাদুল্লাপুর, ফুলছড়ি, সাঘাটা ও রংপুরের পীরগঞ্জ উপজেলার প্রায় ১০ হাজার মানুষকে। বিশেষ করে গর্ভবতী নারী ও বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে চরম বিপাকে পড়েন তাদের স্বজনরা।
গাইবান্ধা-সাদুল্লাপুর-মাদারগঞ্জ-বড়দরগাহ এই রাস্তাটি ব্যবহার করে অল্প সময়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিক ও ডাক্তারের চেম্বারে যাতায়াতে ভোগান্তির শিকার হন রোগীরা। তাই রংপুরে যেতে অনেক অ্যাম্বুলেন্সচালকরা বাধ্য হয়ে পলাশবাড়ী হয়ে প্রায় ১২ কিলোমিটার বেশি এলাকা ঘুরে চলাচল করেন। আর এতে করে সময় নষ্ট হওয়ার জন্য অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
রংপুরের পীরগঞ্জ উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নসহ গাইবান্ধা জেলা সদর হাসপাতাল, সাদুল্লাপুর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিক থেকে প্রতি বছর দুই সহস্রাধীক রোগী যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য মেডিকেল কলেজ, ক্লিনিক ও ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে।
রংপুরের মাদারগঞ্জ থেকে ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পর্যন্ত রাস্তাটির অসংখ্য স্থানে কার্পেটিং (পিচ) উঠে গেছে। বেশ কিছু জায়গায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এ পথে চলাচলকারী যানবাহনগুলো চলে হেলে-দুলে। এতে করে চলাচলে সময় বেশি লাগছে।
এই ছোট পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন থেকে শানেরহাট বাজার পর্যন্ত রাস্তাটি বেশ