আপডেট: মে ১৭, ২০১৯

আপডেট:

দেখতে দেখতে শেষ হচ্ছে সিয়াম সাধনার মাস রমজান, দিন ঘনিয়ে আসছে ঈদুল ফিতরের। ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ উল্লাস, সবার সাথে আনন্দে মেতে উঠার এক আনন্দয় উৎসব। মুসলিম জাতির উৎসবময় একটি অনুষ্ঠান হলো পবিত্র ঈদুল ফিতর। টানা ১ মাস রোজা রেখে ঈদের দিন দিনের বেলা সেমাই চিনি পোলাও মাংস খায়। ঈদের দিন সকাল বেলা সবাই গোসল করে নতুন জামা পরে ঈদের নামায আদায় করতে ঈদের ময়দানে যায়। বেশ আনন্দের সাথে ঈদের নামায আদায় করে সারাদেশ বাসী। ঈদের দিন নানা ধরনের খাবার খেয়ে আনন্দে মেতে ওঠে সবাই।
.
তবে এমন কিছু মানুষ রয়েছে যাদের কাছে ঈদের দিন অন্যান্য দিনের মতই।কারণ তারা গরীব অসহায় তাদের কাছে পর্যাপ্ত টাকা পয়সা নেই যে তারা ঈদের দিন আনন্দে কাটাবে, নতুন জামা পরে ঈদের ময়দানে নামায পরে বাড়িতে এসে সেমাই চিনি পোলাও মাংস খেয়ে ঈদের দিনটি পরিবারের সাথে বেশ আনন্দে কাটাবে।
.
সচারচর ঈদের সময় মানুষ তাদের সন্তানদের নতুন জামা পাঞ্জাবি কিনে দেয়। ঈদের দিন সেই জামা পরে আনন্দের সাথে ঘুরাঘুরি করে। কিন্তু সেদিন দেশের এমন কিছু পথ শিশু রয়েছে যারা ঈদের আনন্দে মেতে উঠতে পারে না। কারণ একটাই তারা অসহায় তাদের নতুন জামা নেই যে তারা নতুন জামা পরে আনন্দ উল্লাস করবে। পথ শিশুরা অধিকাংশই নিজের পেটের ভাত জোগার করার জন্য কাজে লেগে পরে, কেউবা হোটেলে কাজ করে দিন পার করায় আর কেউবা বোতল,প্লাস্টিক কুরে জীবন নিবারন করে। যেই বয়সে তারা পড়ালেখা করবে সেই বয়সে তারা নানা ধরনের কাজ করে জীবিকা নির্বাহ করে।তাদের অনেকেই ঈদের নতুন জামা পরতে পারে না তাদের বাবা মায়ের সাধ্য হয় না যে তাদের সন্তানদের নতুন জামা কিনে দিবে। তাই ঈদের দিনে নতুন জামা পরার স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায়।
.
কার না ইচ্ছে করে নতুন জামা পরে ঈদের নামায আদায় করবে। কিন্তু পথ শিশুদের ইচ্ছেটা ইচ্ছেই থেকে যায়। তাদের ছোট ইচ্ছেটা চাইলেই আমরা পূরণ করতে পারব। বাংলাদেশ মধ্য আয়ের দেশ। দেশের ধনী এবং স্বচ্ছল মানুষ গুলো যদি বাড়ির পাশের পথশিশুদের নতুন জামা কিনে দিতো তাহলে ঈদের দিনটা আনন্দে কাটাতে পারত পথ শিশুরা।
.
নিজের সন্তানদের যেমন নতুন জামা কিনে দেই তেমনি বাড়ির পাশের অসহায় পথ শিশুদের যদি একটি জামা কিনে দেই সেটা কমদামি হোক না কেন সেই পথ শিশুটির মুখে হাসি ফুটবে সে সেই জামা পরে ঈদের নামায আদায় করতে পারবে। ইসলামের দৃষ্টিতে কেউ যদি অসহায় মানুষদের সাহায্য করে তাহলে মহান আল্লাহ তায়ালা তার প্রতি খুশি হন, তার ধন সম্পদের বরকত বাড়িয়ে দেন।
.
আমরা একটু চেষ্টা করলেই অসহায় শিশুদের মুখে হাসি ফোটাতে পারব। সবাই যদি একটা করে অসহায় শিশুদের জামা কিনে দেই তাহলে সকলে মিলে ঈদ ভালো ভাবে কাটাতে পারব। নিজেকে মানবতার সৈনিকে পরিণত করতে পারব। একজনের মুখে হাসি ফোটানোর মত খুশি আর কোথাও পাব না এটা সত্য। পথ শিশুদের মুখে হাসি ফুটালে মহান আল্লাহ তায়ালা আমাদের মুখে হাসি ফুটাবে ইনশাল্লাহ।
.
আসুন সবাই মিলে মানবতার কাজে লিপ্ত হই। নিজের সামর্থ মত বাড়ির আশের পাশের অসহায় শিশুদের জামা সেমাই চিনি কিনে দেওয়ার চেষ্টা করি। মানুষে মানুষে সম্প্রীতি তৈরী করি। নিজেকে মানবতার কাজে উৎসর্গ করি। আপনার একটি জামায় হাসি ফোটাতে পারে অসহায় পথ শিশুদের।
লেখাঃ ওয়াসিব ইসলাম আসিফ