২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

কালীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা ও ইফতার মাহফিল

আপডেট: মে ১৮, ২০১৯

  • Facebook Share
কালীগঞ্জ প্রেসক্লাবের সংবর্ধনা ও ইফতার মাহফিল

হাসানুজ্জামান হাসান,(কালীগঞ্জ)লালমনিরহাটঃ
১৭ মে বুধবার লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগনের সংবর্ধনা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 
প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল হাসান ও থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান,কমিউনিটি পুলিশিং জেলা সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব যুগ্ন সম্পাদক সবুজ আলী আপন।
এতে জনপ্রতিনিধি,সরকারী বেসরকারী কর্মকর্তা সহ কালীগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি,হকার, এজেন্টগন অংশ নেন। 
অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ক্রেস্ট প্রদান করা হয়।