২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

কালীগঞ্জে প্রেমিকা ডেকে রাতভর শারীরিক সম্পর্ক অতঃপর প্রেমিক উধাও!

আপডেট: মে ১৮, ২০১৯

  • Facebook Share
কালীগঞ্জে প্রেমিকা ডেকে রাতভর শারীরিক সম্পর্ক অতঃপর প্রেমিক উধাও!

হাসানুজ্জামান হাসান,(কালীগ) লালমনিরহাটঃ
 লালমনিরহাট জেলার কালীগঞ্জের প্রেমিকাকে ডেকে রাতভর শারিরীক  সম্পর্ক  অতঃপর প্রেমিক  উধাও। 
ঘটনাটি গত ১৬ ই মে রাতে কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নে ঘটেছে বলে জানা যায়।   সরেজমিনে জানতে গিয়ে জানা যায়, কাকিনা ইউনিয়নের কাকিনা হাট সংলগ্ন এলাকার স্থায়ী বাসিন্দা মজিবর আর্মি ‘র ছেলে  প্রেমিক মো সোহাগ (২২) গত ১৬ ই মে পাশ্ববর্তী  আদিতমারী উপজেলার নামুরী কদম তলা এলাকার বাসিন্দা ফরিদ মিয়ার এইচ এস সি পরীক্ষার্থী কন্যা উম্মে কুলসুম লিমা (১৯) কে মোবাইল ফোনে ডেকে দিনশেষে রাতে প্রতিবেশি লিটুর মৎস খামারে নিয়ে শারিরীক সম্পর্করত অবস্থায় এলাকার স্থানীয় লোকজন হাতে নাতে ধরে ফেলে।
 প্রেমিক সোহাগ কোন রুপ উপায় না পেয়ে প্রেমিকা লিমাকে নিয়ে ভোরবেলা নিজ বাড়িতে নিজের ঘরে রেখে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় উৎসুক জনতা মজিবরের বাড়িতে ভির জমাতে থাকে।
ঘটনার সম্পর্কে  প্রেমিকা লিমা জানান আমি কলেজে পরীক্ষা দিয়ে  বের হলে সোহাগ ডেকে নিয়ে আসে,  সারাদিন ঘোরাঘুরি শেষে সে আমাকে মৎস্য খামারের নিয়ে আসে।
 এবং আমার সাথে শারিরীক  সম্পর্ক  করে।  স্থানীয় কিছু যুবক রাতে আমাদের আটক করে। পরে সে আমাকে তার বাড়িতে চোবার ঘরে জালানা দিয়ে ঢুকিয়ে দেয়। আগে তার বাড়িতে ও আমার আসা যাওয়া ছিল। প্রায় দু বছর ধরে আমাদের এ সম্পর্ক। তার বাবা মা বোনেরা বলেছিল আমার পরিবার সহ কথা বলবে। 
এ বিষয়ে প্রেমিক সোহাগের পিতা মজিবর কে পাওয়া না গেলেও সোহাগের ফুফু সাবেক মহিলা মেম্বার ফুল জান প্রতিবেদককে জানান,  এ পরিস্থিতিতে কথা বলতে চাচ্ছি না পরে সব আপনাদের জানানো হবে। 
স্থানীয় ইউপি সদস্য পাউরুল ইসলাম বলেন, বিষয়টি লোকমুখে শুনেছি, তবে ঘটনাটি সঠিক। অভিভাবক পক্ষ থেকে এ বিষয়ে আমাকে কিছু জানানো হয়নি। 
প্রেমিক সোহাগ পলাতক থাকায় তাকে মুঠোফেনে কল করা হলে তাকে পাওয়া যায়নি।এ রিপোট লেখা পর্যন্ত কালীগঞ্জ থানায় কোনরূপ অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি।বিষয়টি দ্রূত ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় একটি দালাল চক্র।