২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

মৃত্যু প্রহরে বৃদ্ধের পাশে কেউ নেই,চার ছেলের কেউ দেখেনা

আপডেট: মে ১৮, ২০১৯

  • Facebook Share
মৃত্যু প্রহরে বৃদ্ধের পাশে কেউ নেই,চার ছেলের কেউ দেখেনা

মহিদুল আলম চঞ্চল গাজীপুর :

মানবেতর জীবনের জ্বলন্ত সাক্ষী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নিজমাওনা গ্রামের ৯ নং ওয়ার্ড এর মাহমুদ আলী।বয়স ৯০ এর কাছাকাছি।

অসহায় এর মতো পড়ে আছে বারান্দায়,দেখার কেউ নেই,বৃদ্ধা স্ত্রী পাশে বসে গগনবিদারী চিৎকার করছে,,আর চার সন্তানের দিকে তাকিয়ে খেয়ে না খেয়ে জীবন পার করছে।

চার সন্তান এবং অসুস্থ এক মেয়ে থাকলেও বৃদ্ধা বয়সে পাশে নেই কেউ।

জীবনের সায়াহ্নে মৃত্যুর আয়োজনের অপেক্ষা মশা মাছি সাথে শরীরের নানান ক্ষত নিয়ে দিনানিপাত করছে অন্ধকার প্রকোষ্ঠে।

চার ছেলের অার্থিক অবস্থা ভালো থাকলেও কেউ পাশে নেই,চিকিৎসা, খাদ্যসহ মৌলিক অধিকার হতে বঞ্চিত হচ্ছে বৃদ্ধ বয়সে।

ছেলেরা একজন হাজী,ব্যবসায়ী, ইমামতিও করেন কিন্তু বাবার খোজ রাখেনা কেউ।

ছেলে তাজুল ইসলাম বিদেশ করে অর্থ সম্পদের মালিক হয়ে ইটের রং করা পাশেই বড়ো বাড়ীতে থাকলেও বাবা থাকেন অন্ধকার টিনশেডের বারান্দায়।

বৃদ্ধা বন্ধু ফাউন্ডেশন খোজ খবর নিয়ে সহযোগীতার হাত বাড়িয়েছে পাশাপাশি মানবিক সাহায্যের আবেদন জানিয়েছে।

এখনও পর্যন্ত জনপ্রতিনিধি পাশে দাড়ায়নি, বয়স্ক ভাতার সাহায্যও এখনো ভাগ্যে জুটেনী!