আপডেট: এপ্রিল ১০, ২০২০

আপডেট:

আরিফুর রহমান আরিফ ॥ ঝালকাঠি শহরের পুর্বচাঁদকাঠি এলাকার পানি উন্নয়ন বোর্ড এর কার্যালয়ের পাশের নারিকেল গাছ থেকে পরে সাইফুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাইফুল ঝালকাঠি কবিরাজ বাড়ি এলাকায় আব্দুল খালেক’র ছেলে। সে ভ্যান গাড়িতে করে শহরে ঘুরে ঘুরে ডাব বিক্রি করতো। বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সে চাদকাঠি বিআইপি সংলগ্ন একটি গাছে ডাব পারতে ওঠলে উপর থেকে পরে যায়। এসময় তার মাথায় আঘাত লাগে। এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষনা করে। এদিকে নিহত সাইফুলের মা মৌখিক অভিযোগে বলেছে, তার ছেলেকে হত্যা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।