আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২০

আপডেট:

এহসান উদ্দিন, ফরিদপুর থেকে :
ফরিদপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে খাজা বাবা শাহ সুফী ফরিদপুরীর চার দিনের ওরস শুরু হয়েছে।
শনিবার বাদ ফজর ওয়াক্তিয় নামাজের মধ্য দিয়ে শুরু হওয়া ওরশ মঙ্গলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। গদিনসীন পীর পীরজাদা হযরত খাজা মাহফুজুল হক মোজাদ্দেদী আখেরী মোনাজাত পরিচালনা করবেন।
ওরসে দেশের বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক ভক্ত আশেকান ওরসে সমবেত হচ্ছেন।