আপডেট: মে ১৮, ২০১৯

আপডেট:

আব্দুল নূর,নেত্রকোনাঃ নেত্রকোনায় কৃষকের উৎপাদিত পণ্য ধানের ন্যায্য মূল্যের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের মোক্তারপাড়াস্থ পুরাতন কোর্ট রোডের সামনে সড়কে এই মানববন্ধন করেছে জেলা ঐক্য ন্যাপ ও সাধারন জনগণ।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ঐক্য ন্যাপ নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অলিজা হাসান, সাধারন সম্পাদক আবু জাহেদ জাহিদ, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপদেষ্ঠা এডভোকেট মিজানুর রহমান, ইকবাল হাসান সাধারন সম্পাদক নেত্রকোনা সদর উপজেলা, কৃষকসহ আরো অনেকে।
এ সময় বক্তারা কৃষকের উৎপাদিত পণ্য ধানের ন্যায্য মূল্য ১২০০শত টাকা নির্ধারনে সরকারের প্রতি জোর দাবী জানান।