আপডেট: মে ১৯, ২০১৯

আপডেট:

ইবি থানা পুলিশের সফল অভিযানে ৬৭০ বোতল বিয়ার ক্যান ১১০ বোতল বিদেশী মদ ও প্রাইভেটকার সহ মাদক কারবারি আটক১৮ মে ২০১৯কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।। আজ কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস.এম তানভীর আরাফাত পিপিএম(বার)’র দিক নির্দেশনায় ইসলামী বিশ্ববিদ্যালয় ,(ইবি) থানার অফিসার ইনচার্জ, জনাব রতন শেখ, দক্ষ পরিচালনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর এলাকা থেকে সন্দেহভাজন ভাবে ধাওয়া করে একটি প্রাইভেটকার ড্রাইভার সহ আটক করে যাহার নম্বর ঢাকা মেট্রো খ ১২-৪২২৩ এবং উক্ত প্রাইভেট কার তল্লাশি করে ৬৭০ বোতল বিয়ার ক্যান ১১০ বোতল বিদেশী মদ উদ্ধার করেন।
আটককৃত মাদক কারবারি হলেন নেত্রকোনা জেলার পূর্বধলাধীন কালিয়ারচর গ্রামের মোঃ আব্দুল গনীর ছেলে মোঃ আমজাদ হোসেন। এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।