আপডেট: মে ১৯, ২০১৯

আপডেট:

ঝিনাইদহ প্রতিনিধিঃঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলাই অস্ত্র ও গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ী হবিবর রহমান (৪০) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ। রোববার ভোররাতে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। তিনি মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা পূর্বপাড়ার মতিয়ার রহমানের ছেলে। গোয়েন্দা পুলিশের ওসি জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার জানতে পারে মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামে অস্ত্র কেনা বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় হবিবর রহমানকে আটক করে। পরে তার দেহ তল্লাসী করে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত হবিবর ভারত থেকে অবৈধ ভাবে অস্ত্র এনে দেশে বিক্রি করছিল বলে তিনি আরো জানান।