আপডেট: জানুয়ারি ১, ২০২০

আপডেট:

মোঃ তোফাজ্জল হোসেন তুহিন, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বেটুয়াজানী গ্রামে এই স্কুলটি স্থাপিত হয় ২০১৭ খ্রিস্টাব্দে। বিভিন্ন প্রতিকূলতার মধ্য দিয়ে, প্রতিবছরের ন্যায় এবারও নতুন বই বিতরণের উৎসব শুর হয়। সরকারি নীতিমালা অনুযায়ী আজ বুধবার ০১-০১-২০২০ তারিখ দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন প্রকারের প্রতিবন্ধীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।
উক্ত বই বিতরণ অনুষ্ঠানে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আলীর উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, মোকনা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান খান কোকা, উপজেলা পরিষদের সিএ আঃ রাজ্জাক, অত্র প্রতিষ্ঠানের সভাপতি মোঃ শফিকুল ইসলাম শফি, দাতা সদস্য আয়নাল হক, প্রধান শিক্ষক তানভীর আহমেদ আশিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিবন্ধীদের হাতে নতুন বই তুলে দিয়ে উপস্থিত কর্মকর্তা ও সুধীজন প্রতিবন্ধীদের আনন্দ দেখে আবেগে আপ্লুত হয়ে যান। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এরাও পারে এদেরকে সঠিকভাবে পাঠদান করিলে একদিন এরাই হবে সমাজের সম্পদ।