২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

কলাপাড়ায় ইয়াবাসহ আটক – ১ যুবক

আপডেট: মে ২০, ২০১৯

  • Facebook Share
কলাপাড়ায় ইয়াবাসহ আটক – ১ যুবক

রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ৬২ পিচ ইয়াবাসহ সুমন প্যাদা (২৭) নামের এক যুবককে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। রবিবার রাতে লালুয়া ইউনিয়নের নেভি ক্যাম্পের দক্ষিন পাশ থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই এরশাদ’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়েছে। সুমন লালুয়া বানাতিপাড়া এলাকার নাসীর প্যাদার পুত্র বলে জানায় পুলিশ।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আটক সুমনকে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে।