আপডেট: মে ২২, ২০১৯

আপডেট:

মোঃ রিপন লালমোহনউপজেলা প্রতিনিধি ।
ঢাকা-লালমোহন রুটের লালমোহনগামী লঞ্চ এম.ভি গ্লোরী অব শ্রীনগর-২ এর সাথে রাত্র ১০ঘটিকার সময় চাদপুরের মোহনপুর এলাকায় বালুভর্তি কার্গো জাহাজের সাথে সংঘর্ষে তলা ফেটে লঞ্চে পানি ঢুকে নিমজ্জিত হতে থাকে। লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চ তীরে এনে যাত্রীদের নিরাপদে নামানোর ব্যবস্থা করেন। তাদের তাৎক্ষনিক এমন বুদ্ধিদীপ্ত ভুমিকা সত্যই প্রশংসনীয়।পবিত্র মাহে রমজানে অনাকাঙ্খিত এ দুর্ঘটনায় যাত্রীদের দুর্ভোগে লালমোহনের সর্বস্তরের মানুষ মর্মাহত। যাত্রীদের নিরাপদে নামার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লঞ্চ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দ্বীপ জেলা ভোলা লালমোহন উপজেলার সর্বস্তরের মানুষ।
মহান আল্লাহ রাব্বুল আলানীন আমাদের সকলকে হেফাজত করুন। আমিন..