আপডেট: অক্টোবর ৫, ২০১৯

আপডেট:

মোঃ আবু নাঈম, পঞ্চগড়// পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাসের চাকায় পিষ্ট হয়ে রিশা (০৬) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা রবিউল ইসলাম (৩৫)। এদিকে বাস চালক বাস নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রন হারিয়ে খাদে ফেলে দেয় বাসটি। এতে অন্তত ১০ জন বাসযাত্রী আহত হয়।শনিবার সকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের সাতমেড়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিশা ওই এলাকার রবিউল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি ক্বওমী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশু রিশাকে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন বাবা রবিউল। উপজেলার দেবনগড় সাতমেড়া কোল্ড ফ্যাক্টরির কাছে পৌছলে একটি বাস পেছন থেকে মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় শিশু রিশা। এ সময় রিশার বাবা রবিউল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করে।তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছে